tanaka
প্রচ্ছদসারাদেশবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব দিতে হবে: শিবির সভাপতি

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব দিতে হবে: শিবির সভাপতি

স্বনির্ভর, ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দেশের ছাত্রসমাজকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্রশিবিরের শহর কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শহর কমিটির সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দীর্ঘ সময়ের অন্ধকার পেরিয়ে দেশ পরিবর্তনের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই পরিবর্তনকে অর্থবহ করতে তরুণদের মেধা, নৈতিকতা, চরিত্র ও সততার সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে নতুন সম্ভাবনার বাংলাদেশের জন্য তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ডা. জাহেদ আহমেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।

কর্মী সমাবেশে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা ছাত্রদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন