জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে বুধবার (১৩ মে) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আক্রান্ত এলাকাগুলো হলো— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।
বিদ্যুৎ বিভাগ জানায়, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় বেশি। গ্রাহকদের আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণকাজ করা হবে।
এ উদ্যোগের ফলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা আরও উন্নত বিদ্যুৎ সেবা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



