tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদখেলাবিশ্বকাপের বিতর্কের পর ক্লাব ফুটবলেও সমালোচনায় পারেদেস

বিশ্বকাপের বিতর্কের পর ক্লাব ফুটবলেও সমালোচনায় পারেদেস

বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এবার আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলতে গিয়ে তাঁর একটি আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে পারেদেসের একটি ঘটনা।

ম্যাচের এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে নিউয়েলসের ফুটবলার ফাকুন্দো গুচ বোকা জুনিয়র্সের এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে পড়ে মাঠে পড়ে যান। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। ঠিক তখনই পারেদেস জোরে বল ছুড়ে দেন, যা গুচের শরীরে আঘাত করে। এতে তিনি আবারও মাটিতে পড়ে যান।

ঘটনাটি ঘিরে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর এই আচরণকে অপ্রত্যাশিত ও অসংযত বলে সমালোচনা করছেন।

এর আগে বিশ্বকাপ ফাইনালের পরও বিতর্কে জড়িয়েছিলেন পারেদেস। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের দুই খেলোয়াড় এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে তাঁর উত্তপ্ত আচরণ নিয়ে আলোচনা হয়।

ওই ঘটনার পর ফিফা তদন্ত শুরু করে। পারেদেসসহ সংশ্লিষ্ট খেলোয়াড়দের আচরণ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ নয় ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার।