tanaka

রাতের কৃত্রিম আলো কি বাড়িয়ে দিচ্ছে এডিস মশার কামড়ের সময়?

সূর্য ডোবার পর শহর যত আলোকিত হচ্ছে, ততই বদলাচ্ছে রাতের পরিবেশ। আর এর সঙ্গে এডিস মশার আচরণেও কোনো পরিবর্তন ঘটছে কি না, তা নিয়ে...
প্রচ্ছদখেলাবিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে কাকে দায়িত্ব দিতে যাচ্ছে ভারত?

বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে কাকে দায়িত্ব দিতে যাচ্ছে ভারত?

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ব্যাটিংয়ে দীর্ঘদিনের মন্দা ফর্মই সূর্যকে কোণঠাসা করে দিয়েছে।নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কয়েকটি নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন এবং ইশান কিশানের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। বেশ কয়েকটি প্রতিবেদনে শ্রেয়াস আইয়ারকে এগিয়ে রাখা হলেও সঞ্জু স্যামসনও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

অন্যদিকে হার্দিক পান্ডিয়ার নাম আলোচনায় থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাকে অধিনায়ক করার সম্ভাবনা কম বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।শ্রেয়াস আইয়ার নেতৃত্বের ক্ষেত্রে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সকে ২০২৪ সালের আইপিএল শিরোপা জিতিয়েছিলেন এবং পরবর্তীতে পাঞ্জাব কিংসকেও ফাইনালে তোলেন। ফলে নেতৃত্বের দৌড়ে তিনি অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।