tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদআন্তর্জাতিকবিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে খোঁজে পায়নি যুক্তরাষ্ট্র

বিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে খোঁজে পায়নি যুক্তরাষ্ট্র

ইরানের আকাশে ভূপাতিত একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। বিভিন্ন সূত্রের বরাতে সংস্থাটি জানায়, শুক্রবার ইরানের পশ্চিমাঞ্চলের কোহগিলুইয়ে ও বয়ের-আহমদ প্রদেশে উদ্ধার অভিযান চালায় যুক্তরাষ্ট্র, তবে কোনো সাফল্য মেলেনি।

স্থানীয় সূত্রের দাবি, পাইলটকে উদ্ধারের জন্য ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হলেও এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, পাইলট ইরানের ভেতরেই অবতরণ করেছেন।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা আরও একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকল্প ব্যাখ্যা বা নতুন তথ্য সামনে আনার চেষ্টা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

এই সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন ঘাঁটিতে আঘাত হেনেছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।