tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে বোতলজাত পানির দাম

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে বোতলজাত পানির দাম

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাব এবার ভারতের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে শুরু করেছে। বিশেষ করে বোতলজাত পানি ও বিয়ারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাঁচামালের সরবরাহে বিঘ্ন এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতে তাপমাত্রা যখন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাচ্ছে, তখন প্রায় ৬০০ কোটি ডলারের বোতলজাত পানি শিল্প চাপে পড়েছে। বাজারের শীর্ষ ব্র্যান্ড বিসলেরি গত মাসে প্রায় ১১ শতাংশ দাম বাড়িয়েছে। ফলে ১২টি এক লিটারের বোতলের একটি বাক্সের দাম ২৪ রুপি পর্যন্ত বেড়েছে। অন্যান্য ব্র্যান্ডও একই পথে হাঁটছে।

বিশ্লেষণে দেখা গেছে, শহরের প্রায় ১৫ শতাংশ এবং গ্রামীণ অঞ্চলের ৬ শতাংশ পরিবার পানীয় জলের জন্য বোতলজাত পানির ওপর নির্ভরশীল। কিন্তু কাঁচামালের দাম বাড়তে থাকায় এই নির্ভরতা দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।

এই পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে  হরমুজ প্রণালীর সৃষ্ট অস্থিরতা। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ইরানকে ঘিরে উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর ভারতীয় বাজারে।

বোতল তৈরির প্রধান উপাদান পলিইথিলিন টেরেফথালেট (পিইটি) উৎপাদনে অপরিশোধিত তেলের প্রয়োজন হয়। কাঁচা তেলের দাম বাড়ায় পিইটি প্রিফর্মের দাম কেজিপ্রতি ১১৫ রুপি থেকে বেড়ে প্রায় ১৮০ রুপিতে পৌঁছেছে। ফলে মহারাষ্ট্রের প্রায় ২০ শতাংশ বোতল উৎপাদন কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

এখনও পর্যন্ত অনেক কোম্পানি অতিরিক্ত খরচ নিজেরাই বহন করে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে এর চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে।

অন্যদিকে বিয়ার শিল্পও একই সংকটে পড়েছে। কাচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যে বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে উৎপাদকরা।

কাচ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে গ্যাস সরবরাহে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে গ্যাস সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে, যা উৎপাদন কার্যক্রম ব্যাহত করছে। বিকল্প হিসেবে তেল ব্যবহার করা হলেও উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে সামান্য বিঘ্নও বড় প্রভাব ফেলতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।