কুয়েতের একটি পানি শোধনাগারে ইসরাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, উপসাগরীয় অঞ্চলে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে দাবি করেছে, কুয়েতের পানি শোধনাগারে ইসরাইলের এই হামলা তাদের ‘অবৈধ ও নিন্দনীয়’ কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছে।
একই সঙ্গে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক সদস্যদের পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।
সূত্র: আল জাজিরা।



