tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদটপ নিউজবিকেলে জমির উদ্দিন সরকারের জানাজা, সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে

বিকেলে জমির উদ্দিন সরকারের জানাজা, সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় সংসদের নির্ধারিত চত্বরে দাফন করা হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে সমাহিত করা হবে।

এদিকে, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, সাবেক এই স্পিকারের আকস্মিক মৃত্যুতে সংসদীয় অঙ্গনসহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, পৃথক এক শোকবার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সাবেক স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।