শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, এছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহকারী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।



