tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চায়: তারেক রহমান

বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চায়: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে শৃঙ্খলা ও জবাবদিহির বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বিএনপি এখন শুধু ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চায়—বিশেষ করে তরুণ প্রজন্মের।

তিনি জানান, প্রতিটি ভোটারের আস্থা অর্জনে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে। দলের শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে পদচ্যুত ও বহিষ্কারও করা হয়েছে।

তারেক রহমান বলেন, এই পদক্ষেপ প্রমাণ করে বিএনপি সততা ও জবাবদিহির প্রশ্নে আপোষহীন। “আমরা যেমন ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে চাই, তেমনি নিজেদের সদস্যদেরও একই মানদণ্ডে বিচার করি।”

তিনি জানান, ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে নীতিমালা প্রণয়ন করছে বিএনপি। পাশাপাশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান—ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার। তিনি বলেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।