tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিবিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“আমরা সেই দল নই যারা উড়ে এসে জুড়ে বসেছে। দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গড়ে উঠেছে। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করেছেন—এটাই আমাদের গর্ব। গত ৪৭ বছরে দেশে যা কিছু ভালো হয়েছে, তার অনেকটাই বিএনপির অবদান।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “বিএনপিকে নিয়ে এখন অনেকে কথা বলে—এমনকি সেদিন জন্ম নেওয়ারাও মন্তব্য করে। কিন্তু তারা যেন ভুলে না যায়, বিএনপি হলো ফিনিক্স পাখির মতো—যতবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে, ততবারই নবউদ্যমে ফিরে এসেছে। ষড়যন্ত্রকারীরাই এখন পালিয়ে বেড়ায়।”

তিনি জানান, “এই সম্মেলন শুধু নিয়মিত সম্মেলন নয়। এটি ১৫ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল। এখন সময় এসেছে সেই সুযোগ কাজে লাগানোর।”

সম্মেলনের এক পর্যায়ে স্থানীয় এক নেতার নামে স্লোগান উঠলে ফখরুল তাৎক্ষণিকভাবে থামিয়ে দিয়ে বলেন,

“আমাদের কোনো ভাই নেই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নেত্রী বেগম খালেদা জিয়া, এবং এখনকার নেতা তারেক রহমান। কারও ব্যক্তিগত নামে স্লোগান দেওয়া যাবে না। যে নেতার নামে স্লোগান উঠবে, সেই নেতা ‘মাইনাস’ হয়ে যাবে।”