tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে

বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় মুখর ভোটের মাঠ। চায়ের কাপে উঠছে ঝড়। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিগলি সর্বত্র বইছে ভোটের হাওয়া। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কে বসবেন মসনদে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

শেষ মুহূর্তে এসে নির্বাচনি পরিবেশ, দলীয় অবস্থানসহ সমসাময়িক নানা বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।জি এম কাদের: রংপুর এলাকায় আমরা মোটামুটি ইজিলি মুভ করছি। সদর আসনে কোনো সমস্যা আমি দেখছি না এখনো। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বগুড়া থেকে আমাদের এক প্রার্থী নিরাপত্তার অভাব মনে করায় উইথড্রো করেছেন। যদিও ওখানকার প্রশাসন তাকে নিশ্চয়তা দিয়েছিলেন, কিন্তু উনি নিশ্চিন্ত হতে পারেননি। পরিবেশ তেমনই ছিল। নেতাকর্মীদের বেশিরভাগই নাকি অনেক মামলার আসামি এবং তাদেরকে ইনডাইরেক্টলি অনেক হুমকি দেওয়া হচ্ছিল যে, যেকোনো সময় ধরে নেওয়া হবে, জেলে দেওয়া হবে। আর জেলে যেতে আমাদের কর্মীরা আজকাল ভয় করে, কেননা কোনো জামিন দেওয়া হয় না। বছরের পর বছর ধরে রাখা হচ্ছে। জামিন হওয়ার পর আবার নতুন মামলা দেওয়া হচ্ছে। এসব কারণে উনি আর ঝুঁকি নিতে চাননি। এই ধরনের পরিস্থিতি আমাদের কাছে দুঃখজনক। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হওয়া উচিত। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড এখনো পাচ্ছি না। অনেক জায়গা থেকেই আমরা এই অভিযোগ পাচ্ছি। জি এম কাদের: আশঙ্কা তো আছেই। সবচেয়ে বড় কথা হলো, একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। ইন্টেরিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব একটি ঘোষিত দল আছে এনসিপি এবং তারা সেটা তৈরি করেছেন। সবকিছুতে পৃষ্ঠপোষকতা করছেন, এখনো করে যাচ্ছেন। জামায়াতও অনেক ক্ষেত্রে এই এনসিপির সঙ্গে এমনভাবে জড়িত যে তাদের মাদার সংগঠন বলে আমি মনে করি। সেখানে জামায়াত-এনসিপি সরকারি দল। সরকারি দল এবং সরকার, সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে। সেখানে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তো আমাদের সন্দেহ আছেই। কোনো সময়, কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনোদিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। এখানে তো অবাধ হচ্ছেই না, সুষ্ঠু হবে কি না এটা নিয়ে আমাদের সন্দেহ শেষ পর্যন্তই থাকবে।