বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে রাজধানীতে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সভাটি শুরু হয়।
সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



