tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে কোথায় অভিযোগ করবেন? জেনে নিন করণীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে কোথায় অভিযোগ করবেন? জেনে নিন করণীয়

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করছেন। বিশেষ করে জুন মাসের বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রাপ্ত বিল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকের দাবি, আগের মাসের তুলনায় কয়েকগুণ বেশি বিল এসেছে।

এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিলে কোনো অসঙ্গতি মনে হলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে হবে।

প্রথমে যা করবেন

প্রথমে আপনার বিদ্যুৎ মিটারের (ডিজিটাল বা প্রিপেইড) বর্তমান রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলে উল্লেখিত রিডিং মিলিয়ে দেখুন। রিডিংয়ে কোনো গরমিল বা ভুল পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে ফোন করে অভিযোগ করুন এবং একটি অভিযোগ নম্বর (কমপ্লেইন আইডি) সংগ্রহ করুন।

সমাধান না হলে

কল সেন্টারে অভিযোগের পরও সমস্যার সমাধান না হলে গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ জমা দিতে পারেন। প্রয়োজনে মিটার পরীক্ষা এবং বিল পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগও রয়েছে।

যেসব নম্বরে অভিযোগ করবেন

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯
  • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
  • বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯
  • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
  • নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
  • ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এসব হটলাইন সার্বক্ষণিক চালু রয়েছে। তাই বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি বা কোনো ধরনের অসঙ্গতি দেখা দিলে দেরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

অভিযোগ করার সময় বিদ্যুৎ বিলের কপি, গ্রাহক নম্বর এবং মিটারের সর্বশেষ রিডিংয়ের তথ্য সঙ্গে রাখলে অভিযোগ নিষ্পত্তি দ্রুত ও সহজ হবে।