দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে রাখা হয়েছে চমক, ফিরে এসেছেন সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, যাদের এশিয়া কাপে দলে রাখা হয়নি। দলের নেতৃত্ব দেবেন শান মাসুদ।
ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তিনজন অনভিষিক্ত ক্রিকেটার—আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির।
৩৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন, পাশাপাশি ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও আটটি ফিফটির মাধ্যমে করেছেন ১,৬৩০ রান। ২২ বছর বয়সী বাঁহাতি রিস্ট স্পিনার ফয়সাল আকরাম ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন। রোহাইল নাজিরকে পাকিস্তানের ভবিষ্যৎ সম্ভাবনাময় ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি নিয়মিত ‘এ’ দল ও ইমার্জিং স্কোয়াডে খেলছেন।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১২ অক্টোবর, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২০ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শেষে ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সাদা বলের সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করবে পিসিবি।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড:
- শান মাসুদ (অধিনায়ক)
- আমির জামাল
- আবদুল্লাহ শফিক
- আবরার আহমেদ
- আসিফ আফ্রিদি
- বাবর আজম
- ফয়সাল আকরাম
- হাসান আলি
- ইমাম-উল-হক
- কামরান গুলাম
- খুররম শাহজাদ
- মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার)
- নোমান আলি
- রোহাইল নাজির (উইকেটকিপার)
- সাজিদ খান
- সালমান আলি আগা
- সাউদ শাকিল
- শাহিন শাহ আফ্রিদি



