tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগ সময়োপযোগী: ডিসিসিআই সভাপতি

বাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগ সময়োপযোগী: ডিসিসিআই সভাপতি

দেশে বাণিজ্যিক আদালত স্থাপনের উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

তিনি বলেছেন, যদিও আমাদের অর্থঋণ আদালত এবং বিকল্প বিরোধ আইন-২০০১ রয়েছে, তবু এগুলো বাস্তবায়নের দুর্বলতা ও সীমিত পরিসরের কারণে কাঙ্ক্ষিত হারে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। এ অবস্থায় কমার্শিয়াল কোর্ট অর্ডিনেন্স-২০২৫ তথা বাণিজ্যিক আদালত অনুমোদন একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ।প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে ঢাকায় তার সুপ্রিম কোর্ট কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সভাপতি এসব কথা বলেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ডিসেম্বর প্রধান বিচারপতির সঙ্গে তার সুপ্রিম কোর্ট কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ডিসিসিআই সভাপতি।