tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবাজেট প্রণয়নে চার সমন্বয়কারী নিয়োগ

বাজেট প্রণয়নে চার সমন্বয়কারী নিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেট প্রণয়নের কাজে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একজন প্রধান বাজেট সমন্বয়কারী ও তিনজন বাজেট সমন্বয়কারীর নাম প্রকাশ করেছে। তারা নিজ নিজ মূল দায়িত্বের পাশাপাশি রাজস্ব বাজেট প্রণয়নের কাজে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি জানিয়েছেন।প্রধান বাজেট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম সচিব (কাস্টমস: অটোমেশন) এস. এম. শামসুজ্জামান। বাজেট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দ্বিতীয় সচিব (কাস্টমস: ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাডভান্স রুলিং) তানভীর আহমেদ, দ্বিতীয় সচিব (মূসক বিচার ও আপিল) মো. মেহেবুব হক এবং দ্বিতীয় সচিব (কর অব্যাহতি) তৌহিদুর রহমানকে।

আরও পড়ুন এছাড়া এরই মধ্যে আগামী অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি-বেসরকারি অংশীজনদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে এরই মধ্যে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর।বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে এরই মধ্যে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর।