tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স’কে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় ভবন নবান্ন-এ বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে সীমান্তবর্তী ২৭ কিলোমিটার এলাকায় জমি হস্তান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দুই ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলায় ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলায় অবস্থিত ৪৩ একর ব্যক্তিগতভাবে কেনা জমি। এই সরকারি ও ব্যক্তিগত জমির ব্যয় সম্পূর্ণভাবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে।

এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গ–বাংলাদেশ সীমান্তের প্রায় ২,২০০ কিলোমিটারের মধ্যে বর্তমানে ১,৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। তার অভিযোগ অনুযায়ী, আগের সরকারের রাজনৈতিক অবস্থানের কারণে বাকি প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় এখনো বেড়া নির্মাণ সম্ভব হয়নি।