tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী: শফিকুল আলম

বাংলাদেশের জনগণ আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, আর দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই নির্বাচনী আমেজ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।”

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, “আমি দেখছি সাধারণ মানুষ নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। সবাই ধরেই নিচ্ছে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। কিন্তু কিছু তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক মিডিয়ায় এসে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। তারা মাঝে মাঝে টেলিভিশনে এসে এমন বক্তব্য দেন, যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে।”

ভোট ও প্রার্থিতা নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনকে কেন্দ্র করে সচেতন ও সক্রিয় হয়ে উঠেছে। আজই একটি দল নির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে, যা প্রক্রিয়া শুরুর একটি বড় উদাহরণ।”