tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবলিউডের 'জ্যাজ সিটি'তে চমক আরিফিন শুভর

বলিউডের ‘জ্যাজ সিটি’তে চমক আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার চমক দেখালেন বলিউডের নতুন সিরিজে। কলকাতার খ্যাতনামা নির্মাতা সৌমিক সেন পরিচালিত ‘জ্যাজ সিটি’ সিরিজে অভিনয় করছেন তিনি, যা আসছে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সনি লিভ-এর আসন্ন প্রজেক্টগুলোর প্রোমো। সেখানে দেখা গেছে শুভকেও, একেবারে সত্তরের দশকের লুকে। কখনো ধূসর স্লিম কাট স্যুটে, কখনো সাদা ঝকঝকে স্যুটে নাচের ভঙ্গিতে, আবার কখনো সাদা পাঞ্জাবিতে—প্রতিটি লুকে তার রেট্রো স্টাইলের চুল ও পোশাক ফুটিয়ে তুলেছে সময়টির আবহ।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে আরিফিন শুভর পাশাপাশি দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনি মিত্র-কে, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। সিরিজটির শুটিং হয়েছে রেট্রো সেটে, যেন দর্শক বাস্তবেই ফিরে যেতে পারেন ১৯৭০-এর দশকে—এটাই নির্মাতাদের মূল লক্ষ্য।

সিরিজটিতে থাকছে ইংরেজি ও অন্যান্য ভাষার একাধিক গান। রয়েছে একাধিক গীতিকার ও সুরকার, তবে বিশেষ চমক হিসেবে শোনা যাবে মুম্বাইয়ের একজন নারীকণ্ঠ শিল্পীর জ্যাজ সংগীত।

উল্লেখ্য, নির্মাতা সৌমিক সেন এর আগে ২০২৩ সালে লেখা ‘জুবিলি’ সিরিজের জন্য প্রশংসিত হন, যা পরিচালনা করেছিলেন বিক্রম মোতওয়ানে। সেই সিরিজে বলিউডের জন্মকালীন সময়কে তুলে ধরা হয়েছিল।