tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদখেলাঅনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি দ্বিতীয় আসর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি দ্বিতীয় আসর

প্রথম আসরের সফল আয়োজনের পর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে দর্শক ও সমর্থকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজনের কারণে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝেও তৈরি হয় বিশেষ উত্তেজনা। তবে টানা বৃষ্টিতে সেই উচ্ছ্বাসে ছেদ পড়ে—শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবারের আসর।

গত ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচ। সেদিনও বৃষ্টির শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ৫ ওভার করে ম্যাচ মাঠে গড়ালেও একই দিনে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে।

পরিস্থিতি সামাল দিতে বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তর করা হয়। তবে তাতেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি। রাজশাহীতেও বৃষ্টির কারণে বেশিরভাগ ম্যাচই মাঠে গড়াতে পারেনি।

টানা তিন দিনে নির্ধারিত ছয়টি ম্যাচের মধ্যে মাঠে গড়ায় মাত্র একটি। বাকি পাঁচটি ম্যাচই বাতিল করতে হয়।

বর্তমান আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কবে আবহাওয়া স্বাভাবিক হবে, সে ব্যাপারে অনিশ্চয়তায় রয়েছে আয়োজক কমিটি। তাই টুর্নামেন্ট আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।