tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজধানীবর্ষবরণে হুমকি নেই বললেন ডিএমপি কমিশনার

বর্ষবরণে হুমকি নেই বললেন ডিএমপি কমিশনার

এবারের পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, নববর্ষকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনা পার্কে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। সিসিটিভি, স্টিল ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, ইভটিজিং, ছিনতাই ও সাইবার অপরাধ প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

নিরাপত্তার স্বার্থে বর্ষবরণ অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো অস্ত্র, ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। রমনা পার্কের গেট ভোর ৫টায় খুলবে এবং বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।

এছাড়া চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রমনা ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ডাইভারশনও থাকবে।