tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবড়পর্দায় তানজিন তিশা, ফার্স্টলুক পোস্টারে মিশ্র প্রতিক্রিয়া

বড়পর্দায় তানজিন তিশা, ফার্স্টলুক পোস্টারে মিশ্র প্রতিক্রিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরে বড়পর্দায় অভিষেকের গুঞ্জন শোনালেও তা বাস্তবে আসেনি। তবে এবার তিনি সত্যিই রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘সোলজার’-এ বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। সিনেমাটি চলতি বছরের মধ্যে মুক্তি পাবে, তবে আগামী ঈদে নয়।

সোমবার প্রকাশিত হয়েছে তানজিন তিশার ফার্স্টলুক পোস্টার। পোস্টারে তাকে দেখা গেছে সাদা স্লিভলেস টপ ও গ্রে-অ্যাশ রঙের প্যান্টে, পেছনে ফিরে তাকানো ভঙ্গিতে, যা একজন শক্তিশালী ও নির্ভীক নারীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখার পর ধারণা করা হচ্ছে, তার চরিত্রটি হবে কৌশলী ও সাহসী।

সামাজিক মাধ্যমে পোস্টারটি প্রকাশের পর প্রতিক্রিয়া মিশ্র। এক নেটিজেন পোস্টার শেয়ার করে মন্তব্য করেছেন— “আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত।” আবার অনেকে পোস্টারটি পছন্দ না হওয়ার কথাও জানিয়েছেন। একজন লিখেছেন— “দেখে মনে হচ্ছে সে সাংবাদিক।” আরেকজন মন্তব্য করেছেন— “‘সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।”

সিনেমাটি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। ইতোমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, ঈদকেন্দ্রিক মুক্তির ট্রেন্ড ভেঙে সিনেমাটি অন্য সময়ে মুক্তি দেওয়া হবে।

‘সোলজার’-এ শাকিব খান ও তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন বর্ষীয়ান তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।