tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআসছে মোদির বায়োপিক, মায়ের চরিত্রে রাভিনা ট্যান্ডন

আসছে মোদির বায়োপিক, মায়ের চরিত্রে রাভিনা ট্যান্ডন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরী এবং প্রযোজনা করেছেন সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। এই চলচ্চিত্র মূলত মা–ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি জীবনীভিত্তিক একটি সিনেমা। ইতিমধ্যে এই খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক সিনেমার নাম ‘মা বন্দে’। সিনেমায় মোদির প্রয়াত মা হীরাবেনের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, এবং মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দনকে।

নির্মাতাদের মতে, মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রদর্শনের জন্য সিনেমায় উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্রে বাস্তবতা ফুটিয়ে তুলতে রাভিনাকে শারীরিক ও মানসিক উভয়ভাবে প্রস্তুতি নিতে হবে। অভিনেত্রী রাভিনা ট্যান্ডন জানিয়েছেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। সিনেমায় হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন বলেছেন, মোদির চরিত্রে অভিনয় তার কাছে গর্ব ও সম্মানের বিষয়। তিনি আশা প্রকাশ করেছেন, শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠা মোদিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়কে আরও প্রাঞ্জল করবে।