tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়‘বট বাহিনী’ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

‘বট বাহিনী’ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ভুয়া অ্যাকাউন্টধারী ‘বট বাহিনী’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন যেন ফেসবুকেই দেশ চালানো হচ্ছে, তবে এসব অপপ্রচারে কোনো লাভ হবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (হাবিপ্রবি) ২৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ‘মুজাব্বিদ’ নামে একটি বিষয় পড়ে না—এ কথা বলার পর সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার ভাষায়, বিষয়টি ঘুরিয়ে এমনভাবে প্রচার করা হয়েছে যেন তিনি কোরআন শরীফকে অবমাননা করেছেন। তিনি বলেন, এ কারণে ইসলামি শিক্ষকের ঘাটতি তৈরি হচ্ছে, যা পূরণ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, “কিছু বট বাহিনী আছে, যারা আমাকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে—আমি নাকি পরীক্ষার দিন রুটিন দেব। এসব ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে।”

বট বাহিনীর অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা ভুয়া ফটোকার্ড বানিয়ে ভুল তথ্য ছড়ায়। “আমি বলেছি—জিরো পাস করলেও এমপিও বাতিল হবে না। আর তারা লিখেছে—ফেল করলেই এমপিও বাতিল। এখন মনে হয়, ফেসবুকই দেশ চালায়। তবে এসব করে লাভ হবে না, আমি আমার কাজ করে যাব।”

বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম তদারকিতে নতুন উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “আই ওয়ান্ট টু সি এভরিথিং। প্রতিটি বিশ্ববিদ্যালয় কীভাবে চলছে, তা দেখতে মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হবে। ইউজিসির রিপোর্টের পাশাপাশি আমাদের নিজস্ব রিপোর্টও থাকবে।”

এ সময় তিনি বাজেট বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলো এখনো অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু শিক্ষার মান উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। “শুধু বিল্ডিং নয়, কোয়ালিটি এডুকেশন দরকার—এই জায়গায় আমরা এখনো দুর্বল,” যোগ করেন তিনি।