tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবগুড়ায় দেড় যুগ পর আন্তর্জাতিক ম্যাচ, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

বগুড়ায় দেড় যুগ পর আন্তর্জাতিক ম্যাচ, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি এক দিনের (ওয়ানডে) ম্যাচ খেলতে বগুড়ায় আসছে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল। বুধবার (৩ জুন) সফরকারী দলটি স্থানীয় তারকা হোটেল মম ইন-এ এসে উঠবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বগুড়ায় পৌঁছানোর পর আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের মতো অনুশীলনে নামবে জিম্বাবুয়ে দল। আগামী ৭ জুন পর্যন্ত তারা এখানে নিয়মিত অনুশীলন করবে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের আগামী ৬ জুন বগুড়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে।সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল। একদিন বিরতি দিয়ে ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে সিলেটে দুটি চার দিনের ম্যাচ খেলতে।