tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

একদিনে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। সর্বশেষ কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এর আগে একই দিন ভোর ৪টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল আনুমানিক ৩৬ কিলোমিটার পূর্বে।