tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৮২ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।  

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে, একই দিন সকালে সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে কমেছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়।