tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়‘ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

‘ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে আর কোনো দ্ব্যর্থ নেই। নির্বাচন প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, “আশা করছি আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে এই সনদ প্রণয়নে অংশগ্রহণ করেছে।”

ড. আসিফ নজরুল আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখনো স্বাক্ষর সম্পন্ন হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট, এবং আশা করছি সব দল স্বাক্ষর করবে।”

উপদেষ্টাদের সমালোচনা বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো এখন উপদেষ্টাদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন সমালোচনা করছে। এটা গণতান্ত্রিক উত্তোরণের অংশ হিসেবে দেখা যেতে পারে।”

তবে তিনি সমালোচনাকারীদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যারা সমালোচনা করছেন, তাদেরও যদি কেউ সমালোচনা করে, সেটি শোনার মানসিকতা থাকা প্রয়োজন।”

বিচার বিভাগের সংস্কার সম্পর্কে আইন উপদেষ্টা জানান, “বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব নিয়ে একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করা হবে।”

শেষে তিনি দৃঢ়ভাবে বলেন, “আশা করছি, এ সরকারের মেয়াদের মধ্যে এই আইন কার্যকর হবে।”