tanaka
প্রচ্ছদসারাদেশফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবরস্থ করার পরিকল্পনা স্মোট্রিচের

ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবরস্থ করার পরিকল্পনা স্মোট্রিচের

ইসরাইলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এমন একটি বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছেন, যা পূর্ব জেরুজালেমকে দখলকৃত পশ্চিম তীর থেকে আলাদা করে দেবে। তার দপ্তর জানিয়েছে, এই পদক্ষেপ কার্যত ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবরস্থ করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিনের স্থগিত এই ‘ই-ওয়ান’ পরিকল্পনা পুনরুজ্জীবিত করার পদক্ষেপকে সমর্থন করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ফিলিস্তিনিরা ও বিশ্বশক্তিগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে, এই পরিকল্পনা কার্যকর হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতে পারে ভয়াবহ। ‘ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবরস্থ করা’ শিরোনামের এক বিবৃতিতে স্মোট্রিচের মুখপাত্র বলেন, মন্ত্রীর বৃহস্পতিবার দিনের শেষের দিকে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানানোর কথা। পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরে বিদ্যমান একটি ইসরাইলি বসতি ও জেরুজালেমের মধ্যে ৩৪০১টি বাড়ি নির্মাণ করা হবে ইসরাইলিদের জন্য