tanaka
প্রচ্ছদজাতীয়ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে

ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে

মাথার ওপর ফাঁসির দড়ি ঝুলছিল, কিন্তু ইতিহাসের মোড় ঘুরল। জুলাইয়ের রক্তবন্যার মধ্যেও ফ্যাসিবাদের ছায়া কাটিয়ে আসে নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত দিন। কারাগার থেকে বেরিয়ে জনতার সামনে দাঁড়ালেন তারা। বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। কথায় বলা যায়, তারা ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে পৌঁছেছেন।

লুৎফুজ্জামান বাবর ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় ২০০৭ সালে গ্রেপ্তার হন। একদিনের জন্যও জামিন পাননি, এবং কারাগারের অন্ধকারে ১৮ বছর কাটে তার। আগস্টে পটপরিবর্তনের পর সব মামলা থেকে তিনি খালাস পান এবং ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান। নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা ফিরে তিনি ধানের শীষ প্রতীকে অংশ নেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ১ লাখ ২০ হাজার ভোটে পরাজিত করে জয়ী হন।

আবদুস সালাম পিন্টুও বাবরের মতোই বিএনপি নেতা। ২১ আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি ২৪ ডিসেম্বর ২০২৪ কারাজীবন শেষ করেন। জন্মস্থান টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনে তিনি ধানের শীষ প্রতীকে ভোটে অংশগ্রহণ করেন এবং প্রায় ২ লাখ ভোটে বিজয়ী হন।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামও ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি ২০০৯ সালে গ্রেপ্তার হন এবং ২০১২ সাল থেকে কারাবন্দি ছিলেন। ২৮ মে ২০২৫ কারাগার থেকে মুক্তি পান।