tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপ্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে সরকারবিরোধী আন্দোলন আরও জোরালো হয়ে উঠেছে। খনি শ্রমিক ও বিভিন্ন গ্রামীণ সংগঠনের নেতৃত্বে রাজধানী লা পাজে বিক্ষোভ মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত বিক্ষোভে কয়েক দফা ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আন্দোলনে অংশ নেওয়া খনি শ্রমিকরা ডিনামাইটের স্টিক বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশেরও চেষ্টা করেন।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি জানিয়েছেন। গত বছরের অক্টোবরে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে থাকায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

খনি শ্রমিক, কৃষক, শিক্ষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলো কয়েক সপ্তাহ ধরে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। একসময় প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক হিসেবে পরিচিত বলিভিয়ায় বর্তমানে গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনার উদ্যোগ নিলেও প্রেসিডেন্টের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার খনি শ্রমিকদের ২০ জন নেতাকে প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট এভো মোরালেসকে এই রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী করছেন সরকারের কয়েকজন মিত্র। যদিও মোরালেস এসব অভিযোগ নাকচ করে বলেছেন, জনগণের ক্ষোভের মূল কারণ হচ্ছে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।