tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পে-স্কেল বাস্তবায়নে সরকারের প্রস্তুতি, বাজেটেই মিলতে পারে সুখবর

পে-স্কেল বাস্তবায়নে সরকারের প্রস্তুতি, বাজেটেই মিলতে পারে সুখবর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নীরব প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী জাতীয় বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নীতিনির্ধারণী পর্যায়ে ইতোমধ্যে বিষয়টি নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই, অর্থাৎ জুলাই থেকে নতুন পে-স্কেলের প্রাথমিক রূপরেখা ঘোষণা করা হতে পারে।

সূত্র জানায়, আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ওইদিন বেলা ৩টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্টদের দাবি, বাজেট অধিবেশনেই নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। এর মাধ্যমে লাখ লাখ সরকারি চাকরিজীবী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট বার্তা পেতে পারেন।

জানা গেছে, বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় ও বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে অর্থ মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে এগিয়ে নিচ্ছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, নবম পে-স্কেল একযোগে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে মূল বেতনে সীমিত আকারে বৃদ্ধি দেওয়া হতে পারে। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা ও অন্যান্য আর্থিক কাঠামো সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়ন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন কাঠামোর সব সুবিধা পুরোপুরি কার্যকর হতে পারে।