tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়প্রিপেইড বিদ্যুৎ মিটার আপডেটে নতুন নির্দেশনা

প্রিপেইড বিদ্যুৎ মিটার আপডেটে নতুন নির্দেশনা

বিদ্যুতের নতুন মূল্যহার জুনের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেনের মাধ্যমে মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন। কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)-এর কল সেন্টার থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।