tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রশাসনের ভেতরে যারা গোপনে মব বা উচ্ছৃঙ্খল জনতাকে প্রশ্রয় দিচ্ছেন, সরকার তাদের চিহ্নিত করবে। তিনি এ প্রসঙ্গে জানান, এখনও দেশে এমন একটি মহল রয়েছে যারা ‘মবকে’ সমর্থন দিতে চায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক করেছেন স্বপন। জনকল্যাণে কাজের জন্য উভয়ের মধ্যে সমঝোতা গড়ে তোলার তাগিদও দেন তিনি।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “ভবিষ্যতে যেন আপনাদের বিরুদ্ধেই কোনো আন্দোলন না গড়ে ওঠে, সে জন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।”

মন্ত্রী আরও জানান, চলতি ফেব্রুয়ারির মধ্যে সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করবে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবার এ কার্ড পাবেন। তিনি উল্লেখ করেন, সরকারের অগ্রাধিকার হলো নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূরীকরণ।

সাংবাদিকদের যেকোনো সমস্যা সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তিনি চান না।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা বা বিরোধ সাংবাদিকতার নীতিমালার মধ্যেই সমাধান হওয়া উচিত। অন্য কোনো হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে।”

গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, “সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে, যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিয়ে স্বপন বলেন, “ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দ্রুত সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।”