tanaka

ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে দুই ভরি সোনার মালা নিয়ে পালালেন যুবক

পাবনার ঈশ্বরদীতে ক্রেতা সেজে একটি জুয়েলার্সে ঢুকে দুই ভরি ওজনের দুটি সোনার মালা নিয়ে পালিয়ে গেছেন এক যুবক। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী বাজারের...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিপ্রযুক্তি খাতে চাকরি ছাঁটাইয়ে শীর্ষে মাইক্রোসফট ও গুগল

প্রযুক্তি খাতে চাকরি ছাঁটাইয়ে শীর্ষে মাইক্রোসফট ও গুগল

২০২৫ সালেও বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চাকরি ছাঁটাইয়ের ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজারেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল এক লাখ ৫০ হাজারের বেশি। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে দ্রুত ঝুঁকছে বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। দক্ষতা বৃদ্ধি ও খরচ কমানোর এই প্রচেষ্টার ফলে চাকরির কাঠামো ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটছে।

চাকরি ছাঁটাইয়ের তালিকায় শীর্ষে রয়েছে মাইক্রোসফট, গুগল, আমাজন, মেটা, ইন্টেল, ওরাকল এবং সেলসফোর্স। এছাড়া সিসকো, এইচপি, ইলেকট্রনিক আর্টস, এক্সপিডিয়া, টিকটক, লেনোভো ও অ্যাটল্যাসিয়ানও কর্মী কমানোর ঘোষণা দিয়েছে।

টেকক্রাঞ্চের তথ্যমতে, শুধু ফেব্রুয়ারি মাসেই প্রযুক্তি খাতে ১৬ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই হয়েছে।
সূত্র : শাফাক নিউজ