দেশের চলমান নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে বৈঠকে অংশ নেবেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ।
মঙ্গলবার সকালে এলডিপি প্রেসিডেন্টের গণমাধ্যম উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক জানান, প্রধান উপদেষ্টার পক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, অলি আহমদ ও রেদোয়ান আহমেদ বৈঠকে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।



