tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে তাবিউল ইসলাম রাকিবের। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাকিব রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকার একটি বেসরকারি ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। তিনি জানান, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি তাঁর আগ্রহ ছিল। তখন থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করতেন তিনি।

নিজের সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রাকিব। ভিডিওতে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাকিব তাঁর এলাকার একটি দীর্ঘদিনের জনদাবির বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান।

রাকিব বলেন, নদী পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি সেতু নির্মাণ করা হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ কমবে।

রাকিব গত সাত মাস ধরে রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর শিকদারবাড়ি এলাকায়।