tanaka
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবারও অফিস করবেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবারও অফিস করবেন তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি মন্ত্রীদের অপ্রয়োজনীয় ও বাহুল্য ব্যয় পরিহারের নির্দেশনাও দেন তিনি।