tanaka
প্রচ্ছদরাজধানীপ্রতারণার মামলায় গ্রেফতার বিদিশা এরশাদ

প্রতারণার মামলায় গ্রেফতার বিদিশা এরশাদ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

তিনি জানান, প্রতারণার ওই মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড হয়েছিল। মামলাটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। এর ভিত্তিতেই মঙ্গলবার রাতে একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।