tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজধানীপ্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হবে।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ক্যান্টনমেন্ট একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। সেখানে অস্ত্র বা গানম্যানসহ প্রবেশের সুস্পষ্ট বিধিনিষেধ রয়েছে। এ বিধি অমান্য করে এক রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনাসদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত হানে। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংগঠনটি স্পষ্ট করে জানায়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়। যদি উক্ত প্রার্থী প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ থেকে বিরত থাকার সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘পিএনজি (পারসোনা নন গ্রাটা)’ ঘোষণার জন্য জোর দাবি জানানো হবে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।