আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকার পৃথকভাবে গুম কমিশন গঠন করবে না। তবে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ‘গুম আইন’ চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা–সংক্রান্ত আইনসহ মানবাধিকার রক্ষার যেকোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুযোগ রাখা হয়েছে।



