গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেন শ্রীপুর রেলস্টেশন অতিক্রম করার পর এক ব্যক্তি দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তিনি পা পিছলে পড়ে যান এবং ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



