২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের ইতিহাস গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে সে সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন ঘটনার বিবরণ স্থান পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে (এডমিন পোস্ট) জানান, পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যেখানে ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপট, গণজাগরণ এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচনগুলো সম্পর্কেও আলোচনা থাকবে।
ফেসবুক পোস্টে একটি চিত্রসহ বলা হয়, “প্রজন্ম থেকে প্রজন্মে যেন আন্দোলনের ইতিহাস এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের কথা পৌঁছে যায়, সে উদ্দেশ্যে পাঠ্যপুস্তকে এই পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে।”
উল্লেখ্য, পোস্টে বিতর্কিতভাবে শেখ হাসিনার নাম গণহত্যার প্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।



