tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র: রয়টার্স

পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র: রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই ধাপের একটি পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। খবর স্কাই নিউজের।

প্রস্তাব অনুযায়ী, চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আগে প্রথম ধাপে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী চুক্তির জন্য আলোচনা এগিয়ে নেওয়া হবে।

সূত্র জানায়, উভয় দেশের মধ্যে প্রাথমিক বোঝাপড়ার ভিত্তিতে পাকিস্তানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারক প্রস্তুত করা হবে। বর্তমানে দুই দেশের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবেই কাজ করছে পাকিস্তান।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে।

নতুন প্রস্তাবে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। একই সঙ্গে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে উভয় পক্ষকে ১৫ থেকে ২০ দিনের সময় দেওয়া হবে। প্রাথমিকভাবে এই উদ্যোগটি ‘ইসলামাবাদ চুক্তি’ নামে পরিচিত হতে পারে।

এ পরিকল্পনার আওতায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে একটি আঞ্চলিক কাঠামো গঠনের প্রস্তাব রয়েছে এবং চূড়ান্ত সমঝোতার জন্য ইসলামাবাদে মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে।

সূত্রের দাবি, সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ সম্পদ ছাড়ের বিনিময়ে দেশটির কাছ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার নেওয়া হতে পারে।