tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিপাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ‘অর্থনৈতিক সহযোগিতা’ জোরদারে ঢাকায়

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ‘অর্থনৈতিক সহযোগিতা’ জোরদারে ঢাকায়

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সরকারি সফরে গতকাল বুধবার রাতে ঢাকা এসেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের মন্ত্রীকে স্বাগত জানান। দেশটির হাইকমিশনার ইমরান হায়দার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চারদিনের এ সফরে তিনি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পাকিস্তানের মন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।