tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে বিজেপিবিরোধী ঐক্যের ডাক মমতার

পশ্চিমবঙ্গে বিজেপিবিরোধী ঐক্যের ডাক মমতার

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের প্রেক্ষাপটে বিজেপিবিরোধী বৃহত্তর রাজনৈতিক মঞ্চ গড়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে) কলকাতার কালিঘাটে নিজের বাড়ির সামনে আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মমতা বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম ও অতিবাম দলগুলোর সঙ্গে হাত মেলাতে তার কোনও আপত্তি নেই। এ বিষয়ে তার ‘কোনও ইগো নেই’ বলেও মন্তব্য করেন তিনি। এমনকি আলোচনায় বসতে চাইলে সময় দিতেও প্রস্তুত বলে জানান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ভয় না পেয়ে বাংলার সব বিরোধী রাজনৈতিক দলের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি— যদি মনে হয় এই আবেদন গ্রহণযোগ্য, তাহলে গ্রহণ করুন। না হলে করবেন না, সেটাও আপনাদের অধিকার। তবে আবেদন জানাতে তো কোনও অসুবিধা নেই।’

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত মমতার এ আহ্বান নিয়ে বাম, অতিবাম বা অন্য কোনও বিরোধী দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ সময় বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ‘সন্ত্রাসের পরিবেশ’ তৈরির অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে গুন্ডামি ও লুম্পেনরাজ শুরু হয়েছে।

মমতার ভাষায়, ‘বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে রুখতে হলে লেফটিস্ট, আল্ট্রা-লেফট— সবাইকে একসঙ্গে নিয়ে বাংলায় জোট গড়তে হবে।’