tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে এবার ক্ষমতার পালাবদলের ইঙ্গিত

পশ্চিমবঙ্গে এবার ক্ষমতার পালাবদলের ইঙ্গিত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ পেতে শুরু করেছে। বেশিরভাগ জরিপেই এগিয়ে রয়েছে বিজেপি। বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে এবার ক্ষমতার পালাবদলের ইঙ্গিত মিলছে।

পি-মার্কের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। অন্যদিকে, মমতা ব্যানার্জি-র নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। একই সমীক্ষায় রাহুল গান্ধী-র ভারতীয় জাতীয় কংগ্রেস-এর জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে ২ থেকে ৬টি আসন।

ম্যাট্টিজ্রের জরিপেও একই চিত্র উঠে এসেছে। তাদের মতে, বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যান্য দলগুলো পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

এদিকে পোল ডায়রি নামের আরেকটি সংস্থা জানিয়েছে, বিজেপি পেতে পারে ১৪২ থেকে ১৭১টি আসন। বিপরীতে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন।

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি। সরকার গঠন করতে প্রয়োজন ১৪৮টি আসনে জয়।

আগামী ৪ মে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। মাঠপর্যায়ের ভোটারদের মতামত, পরিস্থিতি এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এসব বুথফেরত সমীক্ষা তৈরি করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া