tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআদালতপল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টা ৩৮ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বাসার ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল আদালতে দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।

তদন্ত শেষে ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায়, ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পল্লবী থানার পুলিশ। এরপর দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হয়। ঈদুল আজহার ছুটির মধ্যেও মামলাটির বিচার দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের ছুটি বাতিল করা হয়।

মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়। বিচার চলাকালে সোহেল নিজের সন্তানের কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করলেও আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষ ও তদন্ত কর্মকর্তার দাবি, ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।