tanaka
প্রচ্ছদরাজনীতিপর্যায়ক্রমে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে অনেক কলকারখানা বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে এসব কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি।’ মহান মে দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শুধু বন্ধ কলকারখানা চালু করলেই সব শ্রমিকের কর্মসংস্থান হবে না—এটা আমরা জানি। দেশে এখনও বহু লাখ বেকার রয়েছে। তাদের জন্য দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীদের সঙ্গে আমরা ইতোমধ্যে আলোচনা শুরু করেছি। তাদের বিনিয়োগে উৎসাহ দিচ্ছি এবং বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছি।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘শ্রমিক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষক ভালো থাকলেও বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে, তখনই দেশ এগিয়ে যাবে।’